বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

ধর্ম যার যার , বাংলাদেশ সবার

ঈদ - পূজা - প্রবারনা পূর্ণিমা , মুসলিম -হিন্দু -বৌদ্ধ নির্বিশেষে সব বাঙালি উৎসবের আনন্দে হাসবে একই সাথে । ধর্ম যার যার , বাংলাদেশ সবার । আর আদিকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ । এদেশের মুসলমান - হিন্দু - বৌদ্ধ - খ্রিষ্টান -আস্তিক -নাস্তিক -ধনী -গরিব সবার একটাই পরিচয় , আমরা সবাই বাঙালি । আর ধর্ম যাই হোক না কেন , বিশ্বাস যাই হোক না কেন , বার মাসে তের পার্বণের দেশ বাংলাদেশে উৎসবের... আনন্দ সবার জন্য। আর তাইত আমাদের সব রকম ধর্ম পরিচয়ের উপরে আমাদের পরিচয় হল আমরা বাঙালি , আমরা মানুষ -এরপর আমরা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিষ্টান সেই পরিচয় । আর এই ২০১৩ সালের শেষ কয়টা মাস যেন উৎসবের আমেজ দিয়েই শেষ হচ্ছে । একদিকে আমাদের ঈদুল আজহা , হিন্দু ভাই -বোন দের দুর্গা পূজা , বৌদ্ধ ভাই - বোন দের প্রবারনা পূর্ণিমা , আর একের পর এক ফাসির রায়ের আনন্দ তো লেগেই আছে । আট মাস ধরে আমাদের শাহবাগ আন্দোলন অনেক কিছু দিয়েছে কিন্তু আমাদেরকে । সাইদি , কামরুজ্জামান , কাদের কসাই , মুজাহিদ , সাকার ফাসির রায় এনে দিয়েছে এই শাহবাগ । বাচ্চু রাজাকার তো রায় হওয়ার দিন ই পাকিস্তান পালাল , আগামিকাল আব্দুল আলিমের রায় । জামাতের নিবন্ধন বাতিল হয়েছে , যুদ্ধাপরাধীদের এখন আর নেই ভোটাধিকার । বিয়াল্লিশ বছরে বাংলাদেশে যা হয়নি , সরকারের একান্ত প্রচেষ্টা আর আমাদের শাহবাগ আন্দোলন তা ই সম্ভব করেছে । উৎসবের আনন্দে হাসতে এর চেয়ে আর কি লাগে বাঙ্গালির ? তবে সবচেয়ে বড় বিজয় হল শাহবাগ বাঙালি আর পাকিস্তানির দালাল দের পার্থক্য সুস্পষ্ট ভাবে সাধারন মানুষের চোখের সামনে তুলে ধরেছে । এখন বাঙ্গালিরা জানে তাদের আত্মপরিচয়ের নাম কি । আর সেই আত্মপরিচয় হল - "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" , সেই আত্মপরিচয়ের বহিপ্রকাশ হল কোটি মানুষের বজ্রকন্ঠে শাহবাগে "জয় বাংলা" র জয়গান । একের পর এক রাজাকারের ফাসির রায় আসছে , আনন্দে হাসছি গোটা বাঙালি জাতি , এগুলো যে আমাদের উপহার , অনেক আন্দোলনের ফসল হিসেবে যে এগুলো পাওয়া - মা জাহানারা ইমাম থেকে আজ পর্যন্ত অনেক যোদ্ধার অনেক আন্দলনের , অনেক রক্তের ফসল যে এই রায়গুলো ।

আজকে একটা গান খুব মনে পরছে , শাহবাগের প্রথম দিকের গান -

"মাঘের বাতাসে শুনেছি বাঘের গর্জন ,
হায়েনারা -শকুনেরা সব পিছু হটো -
হারাতে দেব না নিজেদের কোন অর্জন।
আবার একাত্তর ,
শাহবাগ -জেগে ওঠো ।
আজ কাদতে আসিনি ফাসির দাবিতে একাত্ম হয়েছি
আজ হিসাব চাই এতদিন যত বঞ্চনা সয়েছি
আবার একাত্তর , শাহবাগ - জেগে ওঠো । "

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শহীদ জননী , জয় গনজাগরন মঞ্চ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন