সেই কবে থেকে শুনছি পূর্ণাঙ্গ রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর কাদের কসাই এর ফাঁসি কার্যকর হবে - সেই পূর্ণাঙ্গ রায় আর লেখা শেষ হয়না কেন? আর কত অপেক্ষা - খুব বেশি কিছু কি চেয়েছি আমরা ? কাদের কসাই যে স্বাধীনতার পর বিয়াল্লিশ বছর বাংলাদেশে বেঁচে ছিল এটাই তো তার ভাগ্য - আর কত , এইবার কি ফাঁসি টা দেয়া যায় না ? কি এমন পূর্ণাঙ্গ রায় যে দেড় মাস হয়ে গেল আপিল বিভাগ থেকে ফাসির রায় এসেছে, এখনও সেই পূর্ণাঙ্গ রায় লেখা আর শেষ হয়না। আর কত অপেক্ষা - এই প্রতীক্ষার অবসান কোথায় ?
অস্থির লাগে এইসব ভাবলে , আবার খুশিও লাগে যে আমরা অনেকদূর পেরেছি। যেই কাদের কসাই এর যাবজ্জীবন হয়েছিল শাহবাগ গনজাগরন মঞ্চের আন্দোলনের প্রেক্ষিতে আইন সংশোধন করে তাকে ফাঁসির রায় দেয়া হয়েছে আপিল বিভাগ থেকে , এই প্রাপ্তি কম কিসে ?এখন আমরা অপেক্ষা করছি তার ফাঁসি কার্যকরের জন্য। এতদূর এসেছি , শুধু একটা পূর্ণাঙ্গ রায়ের কপি কারাগারে পৌঁছানোর অপেক্ষা -এখন আর আমরা পিছিয়ে যেতে চাইনা। এইবার অন্তত কসাই এর ফাঁসিটা কার্যকর দেখতে চাই।
রাজনৈতিক অস্থিরতা , স্বাধীনতাবিরোধী শক্তির নানা রকম বাধা , নির্বাচন নিয়ে ত...র্ক - বিতর্ক , সবকিছুর মধ্যেই একটা দাবিকে সযত্নে আগলে ধরে বেঁচে আছি। এই বাংলার মাটি আমাদের মা , এই মা এর বিয়াল্লিশ বছরের কলঙ্কের অবসান করতে চাই - ত্রিশ লাখ শহীদের স্বপ্ন , দুই লাখ বীরাঙ্গনার স্বপ্ন , শহীদজননীর আন্দোলন , আমাদের শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন বৃথা যেতে পারে না। আর তো কিছুই চাই না ওদের ফাঁসি দিয়ে দেন না .........।
সবার চোখে স্বপ্ন একই মাতাল ভোর ...
স্বপ্ন আজো হচ্ছে চুরি আমার তোর ...
বলছি তোকে তুই রাজাকার ফাঁসিতে ঝোল ...
তুই রাজাকার বলছি রে তুই মীরজাফর ...
পাগল রে আজ পাগল মোরা সব পাগল ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন