রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩

মুক্তিযুদ্ধের বাংলায় , রাজাকারের ঠাই নাই...

প্রত্যেকটা প্রতীক্ষার ই একটা অবসান আছে ... প্রত্যেকটা যুদ্ধের ই একটা শেষ আছে ... প্রত্যেকটা সংগ্রামেরই একটা সমাপ্তি আছে ... শাহবাগ প্রজন্ম চত্বরের রাজাকারবিরোধী আন্দোলন হয়ত এবার এগিয়ে যাচ্ছে সব প্রতীক্ষার অবসান করে মহান বিজয়ের দিকে ... কাদের কসাই এর ফাসি কার্যকরের পথে হাঁটছে বাংলাদেশ ..।। অনেক অনেক মাস ধরে আন্দোলন চলার পর একদিন আইন সংশোধন করে কসাই এর রায় এসেছে ফাসির। সেই রায় প্রকাশের ৬৭ দিন পর আজক...ে পূর্ণাঙ্গ রায় লিখা শেষ হয়েছে ... যে কোন দিন প্রকাশ হবে এই রায় এখন- এরপর? এরপর দি গ্রেট কাউন্টডাউন স্টার্টস ... ৩০ দিন , ২৯ দিন করে একসময় জিরো আওয়ারে এসে থামবে ঘড়ির কাটা। কসাই এর ফাসি কার্যকর হবে... আমার সোনার বাংলা কলঙ্কমুক্ত হবে চিরকালের মত...।


এবারের বিজয় দিবসের আগেই হয়ত শেষ হয়ে যাবে কাউন্টডাউনের সর্বশেষ সেকেন্ডটি । কিংবা হয়ত বিজয় দিবসের সকালে শুনব আরেকটি বিজয়ের খবর ... কসাই কাদেরের ফাসির খবর। রায় লেখা শেষ হয়েছে এই খবরটা পাওয়ার পর মনে হচ্ছে হ্যা , আসলেই আমরা পারব। বিয়াল্লিশ বছরের কলঙ্কের অবসান ঘটা এখন সময়ের ব্যাপার মাত্র। অবাক বিস্ময়ে কোন একদিন স্বাধীন বাংলাদেশের স্বাধীন সূর্যটার দিকে তাকাব রাজাকারের ফাসির আনন্দ নিয়ে। কিংবা একাত্তরের দিনগুলিকে বুকে জড়িয়ে বলতে পারব মা তোমার অসমাপ্ত বিপ্লব আমরা সমাপ্ত করেছি ... বাংলার মাটিতে রাজাকারের ফাসি কার্যকর হয়েছে ...। সত্যি সেইদিন একদিন আসবে। হয়ত আসবে এরকম আকস্মিক ভাবেই , যেরকম আকস্মিক ভাবে রায় লিখা শেষ হবার খবর টা আসলো ...।


আমাদের মনে রাখতে হবে এই বাংলাদেশের প্রত্যেকটি মাটির কণা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধারা ... এ মাটি , এই দেশ কারো দানে পাওয়া নয় - রক্তের দামে কেনা। এই মাটির বুকে বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন , ত্রিশ লাখ শহীদ ঘুমিয়ে আছেন। তাই এই মাটির এক ইঞ্চি জায়গাতেও কোন যুদ্ধাপরাধীর ঠাই হবে না। কসাই রাজাকার কাদের মোল্লার কবর স্বাধীন বাংলার মাটিতে হতে দেয়া যাবে না। এই লড়াই আমাদের বাংলা মাএর জন্য লড়াই ... অনেক দূর এসেছি আমরা এই লড়াই এ। শেষ মুহূর্তে বাংলা মাএর বুকে কোন রকম কলঙ্কক্ষত থাকতে দেব না আমরা। কোন রাজাকারের কবর স্বাধীন বাংলার মাটিতে হবে না - এই হল শেষ কথা। জেগে থাকুক শাহবাগ প্রজন্ম চত্বর ... জেগে থাকুক জয় বাংলা ধ্বনি ... জেগে থাকুক বাংলাদেশ ...।

জয় বাংলা...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন