রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

Proud to be a Bangali , Proud to declare that my motherland is Bangladesh

আমি একজন বাঙালি - আমার দেশের নাম বাংলাদেশ । এটাই আমার সবচেয়ে বড় পরিচয় , আর কোন পরিচয় দরকার নেই। নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে গর্ব বোধ করে এমন প্রত্যেকটা মানুষ আমার ভাই - বোন । আমি কোন দলের অনুসারী নই , আমি বাংলাদেশের অনুসারী । এসব কথা বলার কারন হল - ইদানিং ভারতের বিরুদ্ধে কথা বলার কারনে অনেকেই অনেক রকম কথা বলা শুরু করে দিয়েছেন । আমি স্পষ্ট করে বলে দিতে চাই - আমি শাহবাগি , আমি রাজাকারের ফাঁসি চাই , আমি জামাত - শিবির নিষিদ্ধ চাই , আমি ফেলানি হত্যার সুষ্ঠ বিচার চাই , আমি রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ চাই । তবে রাজাকারের ফাঁসির দাবির উপরে এগুলোর কোনটাই নয় । সবার আগে রাজাকারের ফাঁসির দাবি , এরপর অন্য কিছু ।
  রাজাকারের ফাঁসির দাবি কবে পূরণ হবে তা কারোর ই জানা নেই । মানছি রাজাকারের ফাঁসি অনেক দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া , মানবতা নামক অমানবিক বস্তু টার দোহাই দিয়ে আমরা রাজাকার দের নব্বই বছর আরাম বাসের ও সুযোগ করে দেই যেখানে , সেখানে আর কি বলার আছে ? কিন্তু এমন কি কোন নিষেধ কি আছে যে রাজাকারের ফাঁসি চাইলে ফেলানি হত্যার প্রতিবাদ করা যাবে না ? রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি করা যাবে না ? আমি একজন বাঙালি হিসেবে দেশ মাতার বিরোধী রাজাকার - জামাত - শিবিরের মূলোৎপাটন করতে চাই , একজন বাঙালি হিসেবে সীমান্তে বি এস এফ জওয়ান দের অত্যাচারের বিচার চাই , একজন বাঙালি হিসেবে বাংলা মা এর সম্পদ সুন্দরবন কে বাঁচাতে চাই । আমি আওয়ামী লীগ - বি এন পি - বাম - ডান - সিপি গ্যাং - নন সিপি গ্যাং কিছু বুঝি না । আমি বুঝি আমি একজন বাঙালি , বাংলা মা এর যে কোন প্রয়োজনে এগিয়ে যাওয়া আমার কর্তব্য । আজকে আমি যদি রাজাকারের ফাঁসি নিয়ে এত টালবাহানার পর ও রাজাকারের ফাসির দাবি না তুলে আওয়ামী সরকার বার বার দরকার টাইপ পোস্ট দেই , যদি দলকানা হয়ে চোখ বন্ধ করে থাকি , যদি ফেলানি হত্যার প্রতিবাদে চুপ থাকি , কিংবা বাংলা মা এর সম্পদ সুন্দরবন কে ধ্বংস হতে দেই - তাহলে হয়ত অনেকের কাছে অনেক রকম সমর্থন পাব , কিন্তু নিজের বিবেকের কাছে নিজে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারব না। ত্রিশ লাখ শহীদ , দুই লাখ বীরাঙ্গনা , শহীদ রুমি - বদি - আজাদ - আলতাফ মাহমুদ -জুয়েল , শহীদ জননী জাহানারা ইমাম তখন আমাকে অভিশাপ দিয়ে বলবেন , একটা দলের স্বার্থে আঘাত আসছে দেখে রাজাকারের ফাঁসির দাবি বাদ দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করে দিলে ? আর কোন দাবি নাই , রাজাকারের ফাসি চাই বাদ দিয়ে আওয়ামি সরকার বার বার দরকার বলা শুরু করে দিলে ? এই তোমার দেশপ্রেম ? এই তোমার চেতনা ? এই তোমার শাহবাগ ? আমি নিজের বিবেক কে অস্বীকার করতে পারব না , তাই রাজাকারের ফাসি না হওয়া সত্ত্বেও "আওয়ামি সরকার বার বার দরকার " টাইপ কথা লিখতে পারব না । আমি বঙ্গবন্ধু তে বিশ্বাসী , মহাত্মা গান্ধীতে নয় । আজ বঙ্গবন্ধু বেচে থাকলে রাজাকারের ফাসি নিয়ে আমাদের এত হাহাকার করতে হত না । আজকে রাজাকারের ফাসির দাবি তোলা , সীমান্ত হত্যা বা সুন্দরবন ধ্বংসের বিরুদ্ধে দাঁড়ানো কোন দলের জন্য নয় -দেশের জন্য , নিজের বিবেকের কাছে অপরাধী হওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য ।  আই উইল নট প্রিটেন্ড টু বি এনিওয়ান বাট মাইসেল্ফ , আই এম হোয়াট আই এম।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় তারুন্য , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন