সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

আগামীকাল সাকা রাজাকারের রায় , রাজাকার সাকার ফাসি চাই

আগামীকাল সাকা নামক একটা পশুর রায় । খুন -হত্যা -নির্যাতন -অগ্নিসংযোগ -লুটপাট সহ ২৩ টি অভিযোগ রয়েছে এই সাকার বিরুদ্ধে । গত ৫ ফেব্রুয়ারি থেকে আট মাস ব্যাপি আমাদের আন্দোলনের বিজয়ের ধারাবাহিকতায় শাহবাগ এগিয়ে যাচ্ছে আর একটি বিজয়ের দিকে , সাকা নামক পশুটির ফাঁসির রায়ের দিকে । আমি বুঝি না , মানুষের যদি নুন্যতম চিন্তাশক্তি থাকে , মনুষ্যত্ব থাকে তাহলে সে কিভাবে নিজের দেশ এর বিরোধিতা করতে পারে ? আর হত্যা -ধর্ষণ -নির্যাতনে কি আনন্দ পেয়েছিল এই রাজাকার রা যে নিজের দেশের মানুষের উপর ই এরকম স্টিম রোলার চালিয়েছিল ? সাকা , কাদের কসাই , গোলাম আজম , মুজাহিদ , কামরুজ্জামান এদেরকে মানুষ বলা যায়না , এদেরকে মানুষ বললে মনুষ্যত্বের অপমান করা হয় । ১৯৭১ এর শীর্ষ ৭৫ রাজাকারের মধ্যে একজন হল এই সাকা চৌধুরী , যে বি এন পির স্থায়ী কমিটির সদস্য ও । বুঝি না , বি এন পির কি একটু লজ্জাও করে না এ ধরনের মানুষ নিয়ে দল গঠন করতে? কোন মানুষ কি কখনও অন্য মানুষের খুনির সাথে হাত মেলাতে পারে , কোন নারী কি কখনও অন্য নারীর ধর্ষকের সাথে হাত মেলাতে পারে ? নাকি ক্ষমতার নেশা মানুষের মানুষ পরিচয়কে বিলুপ্ত করে দিয়ে , মনুষ্যত্বের উপর প্রলেপ ঢেলে দিয়ে ক্ষমতার জন্য উদগ্রীব করে তোলে , যার ফলশ্রুতিতে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় সাকার মত একজন চিহ্নিত রাজাকার । বি এন পি না স্বঘোষিত মুক্তিযুদ্ধের পক্ষের দল ? তাহলে এসব কি ? সাকা , আব্দুল আলিমদের দলে স্থান দেয়া কেন ? আর কসাই , গোলাম আজম , সাইদি , নিজামিদের সাথেই বা জোট বাধা কেন ? জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীন বাংলাদেশে রাজাকার দের পুনর্বাসিতই বা করেছিলেন কেন ? নাহ , এত সব ক্ষমতার চক্র বোঝা আমার মত সাধারন মানুষের কাজ না । আমি শুধু বুঝি , ১৯৭১ এ বাংলার সাধারন মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন -দেশ টাকে শত্রুর হাত থেকে মুক্ত করে আমাদের জন্য একটা স্বাধীন বাংলাদেশ এনে দেয়ার জন্য । ত্রিশ লাখ শহীদ কেন রক্ত দিয়েছেন ? এই মাতৃভূমির জন্য , আমরা যাতে ভাল থাকি , আমাদের যাতে পাকিস্তানের পদানত থাকতে না হয় সেজন্য । মুক্তিযোদ্ধারা কেন জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন ? দুই লাখ মা -বোন কে কেন নির্যাতন সহ্য করতে হয়েছে ? এই বাংলাদেশ টাকে স্বাধীন করার জন্য । আজকে সেই স্বাধীন বাংলাদেশে রাজাকারের দম্ভ চলবে না । শহীদ জননীর স্বপ্নকে আমরা সফল করবই । এক এক করে প্রত্যেকটা রাজাকারের ফাসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে , চলবে । শাহবাগ জেগে থাকে , শাহবাগ ঘুমায় না ।

আগামীকাল রাজাকার সাকার রায় । ফাসি হোক সাকা রাজাকারের । শান্তি পাক মতিলাল চৌধুরী, অরুন চৌধুরী, যোগেশ চন্দ্র দে, ও পরিতোষ দাস, পাচক সুনীল, পঞ্চবালা শর্মা, সুনীল শর্মা, মতিলাল শর্মা, দুলাল শর্মা , নূতন চন্দ্র সিংহ , তেজেন্দ্র লাল নন্দী, সমির কান্তি চৌধুরী, অশোক চৌধুরী, সীতাংশু বিমল চৌধুরী, প্রেমাংশু বিমল চৌধুরী, কিরণ বিকাশ চৌধুরী, সুরেন্দ্র বিজয় চৌধুরী, চারুবালা চৌধুরানী, নিরুবালা চৌধুরানী, প্রভাতি চৌধুরী, রাজলক্ষ্মী চৌধুরানী, কুসুমবালা চৌধুরানী, যতীন্দ্র লাল সরকার, হীরেন্দ্র লাল সরকার, প্রভাতি সরকার, দেবেন্দ্র লাল চৌধুরী, রাজেন্দ্র লাল চৌধুরী, অজিত কুমার চৌধুরী, পরিতোষ চৌধুরী, ভবতোষ চৌধুরী, গোপাল চৌধুরী, রানীবালা চৌধুরানী, মঞ্জুর চৌধুরী, ঝিনু চৌধুরী, রুনু চৌধুরী, দেবু চৌধুরী, স্বপন চৌধুরী, ফণীভূষণ চৌধুরী, মধুসূদন চৌধুরী, বিপিন চৌধুরী, কামিনি রুদ্র, অনন্ত বালা পাল (নিরুবালা)। , নেপাল চন্দ্র ধর, মনীন্দ্র লাল ধর, উপেন্দ্র লাল ধর ও অনিল বরণ ধর , চন্দ্র কুমার পাল, তারা চরণ পাল, বাবুল মালী, গোপাল মালী, সন্তোষ মালী, বলরাম মালী, অভিমুন্য পাল, পাখী বালা পাল, বেনী মাধব পাল, ধীরেন্দ্র পাল, বিরজা বালা পাল, হিমাংশু পাল, সতীশ চন্দ্র, সুপ্রিয় পাল, দুর্গাচরণ পাল, শান্তিবালা পাল, নিকুঞ্জ বিহারী পাল, বলরাম পাল, শ্রীরাম পাল, ফনীন্দ্র পাল, তারাপদ পাল, পুনিল বিহারী পাল, নিকুঞ্জ পাল, নকৃল পাল, হেমন্ত কুমার পাল, স্বপন কুমার সেন, ধীরেন্দ্র লাল চৌধুরী, নির্মল চৌধুরী, মধুসূদন চৌধুরী, শান্তিপদ চৌধুরী, নিরঞ্জন চৌধুরী, বাবুল চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রঞ্জিত কুমার রুদ্র. মনীন্দ্র চৌধুরী, জ্যোৎনা বালা চৌধুরী, প্রীতি কনা চৌধুরী, মনিকুন্তলা চৌধুরী, কৃষ্ণা রানী চৌধুরী, মিলন দে, শ্রীপতি চৌধুরী, উপেন্দ্র লাল ঘোষ, মনোরঞ্জন ঘোষ, প্রতিমা দাস, জুনু ঘোষ, বাদল চৌধুরী , নিকুঞ্জ চৌধুরী, অরবিন্দ রায়, ফণীন্দ্র শীল, প্রাণহরি শীল, নিকুঞ্জ শীল, ধনঞ্জয় চৌধুরী, নগেন্দ্র শীল, প্রাইমারি স্কুলের হেডমাস্টার সুখেন্দু বিকাশ নাগ, বিশ্বেশ্বর আচার্য ফয়েজ আহম্মদ, জালাল আহম্মদ, হাবিলদার সেকেন্দার আলী, আমীর হামজা, আবুল হাশিম, আব্দুল মতিন, হাবিবুর রহমান (লেদু), আহাম্মদ ছফা, অরবিন্দ রায়, নিকুঞ্জ রায়, ধীরেন্দ্র লাল দে, ফণীন্দ্র লাল শীল, নিকুঞ্জ শীল, প্রাণহরি শীল, নগেন্দ্র লাল শীল, দেবেশ চৌধুরী, গৌরাঙ্গ প্রসাদ চৌধুরী, বিশু চৌধুরী, গৌরাঙ্গ নন্দী, তপন নন্দী, ডাক্তার মধুসূদন চৌধুরী, রঘুনন্দন চৌধুরী, নিরঞ্জন চৌধুরী, সুখেন্দ্র বিকাশ নাগ, রবীন্দ্র লাল চৌধুরী, উপেন্দ্র লাল চৌধুরী, নিরঞ্জন চৌধুরী, বিশ্বেশ্বর আচার্য, দয়াল হরি আচার্য, কামিনী শুক্ল দাস, যোগেন্দ্র লাল শুক্ল দাস, দেবেন্দ্র শর্মা, যতীন্দ্র লাল সেন, ধুর্জ্জটি বড়ুয়া, রমেশচন্দ্র বড়ুয়া, রতন চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, চন্দন চৌধুরী, নিরজ্ঞন চৌধুরী, হরিরঞ্জন চৌধুরী, দীলিপ চৌধুরী, মিলন বিশ্বাস, সুবল বিশ্বাস, ব্রজেন্দ্র লাল চৌধুরী, গোপাল চৌধুরী, ধীরেন্দ্র চৌধুরী, রমণী চৌধুরী, গৌরাঙ্গ চৌধুরী, দয়াল নাথ, রাখাল সিংহ, মনমোহন চক্রবর্তী, শশাঙ্ক ঘোষ, সুখেন্দ্র বিকাশ চৌধুরী, ধীরেন্দ্র লাল চৌধুরী, বরদা চরন চৌধুরী, মণীন্দ্র লাল খাস্তগীর, বঙ্কিমচন্দ্র সেন, সাধন ঘোষ, গৌরাঙ্গ চৌধুরী, ধনঞ্জয় কৈবত্য, নলিনী কৈবত্য, সমিত রঞ্জন বড়ুয়া, নারায়ণ চৌধুরী, যতীন্দ্র লাল দাস, মণীন্দ্র লাল দাস, রমেশ চৌধুরী, ডাক্তার সুখেন্দু বিকাশ দত্ত, প্রদীপ কান্তি দাস, রায় মোহন চৌধুরী, হরিপদ চৌধুরী, অমল চৌধুরী, ডাক্তার পূর্ণ চরণ, মদন কুমার দাস সহ সব শহীদের আত্মা ।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় জনতা, জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন