সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

কসাই কাদের এর ফাসির জন্য আর কত অপেক্ষা প্রয়োজন ?আর কত রক্ত প্রয়োজন ????

১৯৭১ সালে যখন এই কাদের কসাই রা বাঙ্গালিদের উপর এত অত্যাচার -নির্যাতন -খুন -ধর্ষণ এতকিছু করেছিল , তখন তারা কোন আইন অনুসরন করে করেছিল ? যখন তারা সদ্য জন্ম নেয়া শিশুকে বেয়নেট দিয়ে খুচিয়ে মেরেছিল , যখন ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করেছিল , যখন মসজিদে -মন্দিরে -গির্জায় -প্যাগোডায় আগুন দিয়েছিল , মসজিদে আজান দেয়ার মধ্যে বাঙালি ইমামের কণ্ঠ রুদ্ধ করে দিয়েছিল - শুধু তিনি বাঙালি বলে , তখন কোথায় ছিল এতসব আইন -...মানবাধিকার ইত্যাদি এত বড় বড় বুলি ? আমরা বাংলাদেশের সাধারন মানুষ , আমরা শুধুই রাজাকারের ফাঁসি চাই , আর কোন দাবি নাই । ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ বীরাঙ্গনার রক্তের হিসাব কসাই আর তার সহচরেরা কিসের দোহাই দিয়ে জায়েজ করে নেবে ? আমাদের বাংলাদেশ রক্তের দামে কেনা , এই বাংলাদেশের জন্য দেশের সাধারন মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছেন , মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে , এই বাংলাদেশ রক্তের দামে কেনা -কারও দয়ায় পাওয়া নয় । তাই অন্য কোন দেশের সাথে আমার বাংলাদেশের তুলনা করা যাবে না , কক্ষনোই না । এই শহীদেরা , বীর মুক্তিযোদ্ধারা , বীরাঙ্গনারা আমাদের শিখিয়েছেন কোন রকম অন্যায়ের সামনে মাথা নত না করতে । ১৯৭১ আমাদের সেই শিক্ষাই দেয় আর সেজন্যই আমরা রাজাকার দের বিরুদ্ধে আন্দোলন করতে পিছপা হই না । অনেক কিছু তো হল আমাদের আন্দোলন থেকে - কসাই , সাইদি , মুজাহিদ , কামরুজ্জামান এর ফাসির রায় , জামাতের নিবন্ধন বাতিল -এখন একটাই প্রশ্ন , কাদের কসাই এর রায়টা কি কার্যকর করা যায় না ? কসাই এর হাতে বিজয় চিহ্ন সহ্য করতে না পেরে আমাদের এই আন্দোলনের শুরু , কসাই এর গলায় ফাঁসির দড়ি দেখতে পারলে অন্তত এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব যে অন্তত একজন রাজাকারের ফাসি কার্যকর হয়েছে স্বাধীনতার ৪২ বছর পরে হলেও। সেই ফেব্রুয়ারি মাস থেকে এখন সেপ্টেম্বর মাস ।আট মাস ধরে অনলাইনে -অফলাইনে আন্দোলন করার পর অন্তত এতটুকু কি আমরা আশা করতে পারি না - কাদের কসাই এর ফাসি কার্যকরের স্বপ্ন টা কি দেখতে পারি না? ৫ ফেব্রুয়ারি এই কসাই এর রায় হল , কিন্তু ফাসি হল না - আমরা পথে নেমে আসলাম -জানালাম আর কোন দাবি নাই রাজাকারের ফাসি চাই। এক দফা এক দাবি , রাজাকারের ফাসির দাবি । এরপর থেকে আট মাস ধরে এই আন্দোলন নিয়েই তো পরে থাকা - কত বাধা , কত সমালোচনা পক্ষে -বিপক্ষে তারপর ও শাহবাগের আন্দোলন , গনজাগরন মঞ্চের আন্দোলন চলছে , চলবেই । অবশেষে আপিল বিভাগ থেকে কসাই এর ফাসির রায় আসল ১৭ ই সেপ্টেম্বর । কসাই এর ফাসি দেখার জন্য আর কত অপেক্ষা করতে হবে ? কারাগারে রায়ের কপি কবে পৌঁছাবে ? দিন গননা কবে শেষ হবে ? কবে কসাই কাদের এর ফাসি হয়েছে এই আনন্দে বিজয় মিছিল করতে পারব ? শুধু ঐ বিজয় মিছিল টা করার জন্য বেঁচে থাকতে চাই , অন্তত কাদের কসাই এর গলায় ফাসির দড়ি দেখতে চাই ।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় জনতা, জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন