স্বপ্নজয়ী তুমি। তোমাকে অভিবাদন, বাংলাদেশ। রক্তগঙ্গায় স্নান করে অগ্নিঝরা এই মার্চেই তোমার জন্মদিন। একাত্তরের ২৫ মার্চের কালরাত্রি তোমাকে বিভীষিকায় আচ্ছন্ন করেছিল, কিন্তু তা শুধুই কিছু মুহূর্তের জন্য। অচিরেই তোমার সন্তানেরা প্রতি নগরে- বন্দরে- গ্রামে সবখানে গড়ে তুলেছিল প্রতিরোধ। পুতুল খেলার হাতে অস্ত্র তুলে নিয়েছিল বোন, বই খাতা ফেলে মুক্তিযুদ্ধে ছুটে গিয়েছিল কিশোর। নিশ্চিত জীবনের স্বপ্নকে নির্দ্বিধা...য় নিজের হাতে ভেঙ্গে দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল শহীদ রুমী- আজাদেরা। আরও কত অজানা ইতিহাস মুক্তিযুদ্ধ নামক অমর স্মারকের পেছনে লুকিয়ে আছে, আজও হয়ত তার সব আমরা জানিনা।
আর এসব কিছুর ফলশ্রুতিতে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে ১৬ ডিসেম্বরে বিজয় লাভ করেছিল লাল- সবুজের এ অমর পতাকা। আমার সোনার বাংলা, তোমাকে অনেক ভালবাসি। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে, দুই লক্ষ বীরাঙ্গনা মায়ের আত্মদানের বিনিময়ে তুমি স্বাধীন হয়েছ। তোমার সন্তানেরা চিরকাল জেগে থাকবে তোমাকে রক্ষা করতে। তোমাকে রাজাকারমুক্ত করে, খুনি হায়েনাদের কবল থেকে তোমাকে সম্পূর্ণ মুক্ত করে তবেই থামব কথা দিলাম মা। কাদের মোল্লার ফাঁসি হয়েছে মা। অন্য সবারও হবে। এই বিজয় না হওয়া পর্যন্ত আমাদের যে ঘুম নেই, শান্তি নেই। লড়াইকে কখনও শেষ না করে ছাড়তে নেই বলেই আমি বিশ্বাস করি।
কাজেই যে করেই হোক, এ লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরই। যে শপথ শাহবাগ আমাদের প্রাণে পৌঁছে দিয়েছে, কণ্ঠে তুলে দিয়েছে তাকে আমরা ভুলিনি, ভুলব না। কালরাত্রির আঁধার দূর করে নতুন সূর্যোদয় তোমার বুকে হয়েছে মা। আম্মার স্বপ্ন সফলের পথেই হাঁটছি আমরা। এখন শুধুই লক্ষ্যে অবিচল থাকার সময়, সবকিছুর আগে বাংলাদেশকে রাজাকারমুক্ত করতে হবে এই লক্ষ্য নিয়ে কাজ করার সময়। এই বাংলাদেশ আমাদের, এই দেশকে যে ভালবাসে এই দেশ তার। এই দেশ বাঙ্গালির, এই দেশ চাকমা - মারমা- বাঙ্গালির। এ দেশ বঙ্গবন্ধুর, মুক্তিযোদ্ধাদের, আম্মা জাহানারা ইমামের, শহীদের, বীরাঙ্গনাদের আর দেশপ্রেমী বাঙ্গালির। এ দেশ লাল- সবুজের। কোন স্বাধীনতাবিরোধীর "না"।
আমার বাংলাদেশ, আঁধার পথে চলতে দেব না,
আমার বাংলাদেশ, বিভাজনে জ্বলতে দেব না।
জয় বাংলা...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন