মুক্তির মন্দির সোপানতলে বীরদের নাম যেন অশ্রুজলেই লেখা থাকতে হয়। তাইত ত্রিশ লাখ শহীদের রক্তের মাঝেই মিশে আছে কত শত মায়ের বুক ফাটা কান্না আর বোনের অশ্রু সজল আর্তনাদ। অনেক জীবনের দামে পাওয়া এ দেশ, অনেক মূল্য দিয়ে পাওয়া। সত্যি, এ ব্যাপার গুলো ভাবতে বসলে নিজেই কখন কাঁদতে শুরু করি ভেবে পাইনা।
"মা, দেশের এই অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠাও তাহলে আমি হয়ত যাব শেষ পর্যন্ত। কিন্তু আমার বিবেক ...চিরকালের মত অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে বড় ডিগ্রি নিয়ে এসে হয়ত বড় ইঞ্জিনিয়ার হব, কিন্তু নিজের বিবেকের কাছে কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারব না।তুমি কি তাই চাও, আম্মা?"
নাহ, আম্মা তা চাননি। আম্মা তা চাইতে পারেননা। আর তাই দেশের জন্য কুরবানি করে দিয়েছিলেন শহীদ রুমীকে। সেই উজ্জ্বল প্রতিভাবান সাহসী বীর মুক্তিসেনা শহীদ রুমীর জন্মদিন কাল। শহীদ রুমী আমাদের আদর্শ হয়ে বেঁচে থাকবেন চিরকাল।
শুভ জন্মদিন, শহীদ রুমী। আকাশের প্রথম শুকতারা হয়ে আশীর্বাদ করো আমাদের। শহীদ রুমী হয়ত জানেন তাঁর খুনি মুজাহিদ রাজাকারের ফাঁসির রায়ের কথা। কাদের কসাইয়ের ফাঁসির কথা। রুমীরা যে বারবার ফিরে আসেন বাংলায়। ইতিহাস হয়ে, ইতিহাসের নির্মাতা হয়ে, ইতিহাসের যোদ্ধা হয়ে...
জয় বাংলা...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন